হঠাৎ নীরার জন্য
Suddenly, for Neera
Hothat Neerar Jonno
বাসস্টপে দেখা হল তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিধে থাকতে সিন্ধুপারে-দিকচিহ্নহীন- বাহান্ন তীর্থের মতো এক শরীর, হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে, নীরা, ওষধি স্বপ্নের নীল দুঃসময়ে।
Three minutes at the bus-stop, yet for hours in my dream last night I saw you embedded like a knife across the ocean – compass-less – One body like the fifty-two holy places, in the wind I saw you last night in my dream, Neera, in the dire blue times Of dreams that ripen once and die.
দক্ষিণ সমুদ্রদ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছো? স্বপ্নের সমুদ্রে সে কি ভয়ংকর, ঢেউহীন, শব্দহীন, যেন তিনদিন পরেই আত্মঘাতী হবে, হারানো আঙটির মতো দূরে তোমার দিগন্ত, দুই উরু ডুবে গেছে নীল জলে তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়াড়ীর সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে, ঘোরতর স্বপ্নের ভিতরে তুমি একা।
When did you visit the southern sea-door, with whom? Have you only just returned? How terrible, how silent the ocean was in the dream, without a wave, As though it would kill itself three days later, your horizon in the distance Like a lost ring, your knees immersed in the blue water Suddenly you seemed to be a gambler’s moll And yet you were alone, alone in the intense dream.
এক বছর ঘুমোবো না, স্বপ্নে দেখে কপালের ঘাম ভোরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয় বরং বিস্মৃতি ভালো, পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন, আমি এক বছর ঘুমোবো না, এক বছর স্বপ্নহীন জেগে বাহান্ন তীর্থের মতো তোমার ও-শরীর ভ্রমণে পুণ্যবান হবো।
I shan’t sleep for a year, wiping the sweat off the brow At dawn after a dream seems so very foolish I prefer forgetfulness, as free of shame as The naked body hidden in clothes, I Shan’t sleep for a year, for a year I’ll be awake, dreamless And roam your body, like the fifty-two holy places, To earn my piety.
বাসের জানালার পাশে তোমার সহাস্য মুখ, ‘আজ যাই, বাড়িতে আসবেন!’ রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল। ‘একটু দাঁড়াও’, কিংবা ‘চলো লাইব্রেরির মাঠে’, বুকের ভিতরে কেউ এই কথা বলেছিল, আমি মনে পড়া চোখে সহসা হাতঘড়ি দেখে লাফিয়ে উঠেছি, রাস্তা, বাস, ট্রাম, রিকশা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে, যেন ওরাং উটাং, চার হাত-পায়ে ছুটে পৌঁছে গেছি আফিসের লিফ্টের দরজায়।
Your smiling face in the bus window, ‘I have to go, Come home sometime!’ The shriek of the sunlight drowns all sounds. ‘Stay a little longer,’ or ‘Let’s go to the library garden.’ Someone In my heart said these things, glancing at my watch with Remembering eyes I jump up, leapfrogging over the road, buses, trams, Carts and people Loping on all four limbs like an orang-utan I reach the door to the office lift.
বাস স্টপে তিন মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ।।
Three minutes at the bus-stop, yet for hours in my dream last night.
Recitals
-
Bidisha Dutta Biswas ↗
Description: This is the poem of Sunil Gangopadhyay taken from his famous anthology 'Ami Kirokomvabe Benche Achi'. এই কবিতাটি সুনীল গঙ্গোপাধ্যায় এর 'আমি কী রকম ভাবে বেঁচে আছি ' কাব্যগ্রন্থ এর অন্তর্গত। Background music:Nocturne op.9 No.2 of Frédéric Chopin. Edited and performed by Bidisha Dutta Biswas. Personal notes: - Expressive performance